
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তারেক রহমানকে স্বাগত জানাতে আজ বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিকনির্দেশক আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন দীর্ঘ ১৭-১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে। আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা আজ সারা দেশবাসী দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশা আল্লাহ আমরা আশা করি—এই মুহূর্তটাকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব।’
১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে তারেক রহমান। আজ সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমানের ফ্লাইট সিলেট বিমানবন্দরে পৌঁছেছে। সকাল ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা পৌঁছে এয়ারপোর্ট থেকে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দেশের কোটি কোটি মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তার মুখ থেকে কথা শোনার জন্য অপেক্ষা করছেন বলে জানান বিএনপি নেতা সালাহউদ্দিন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলনের পর এখন মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আমরা ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই গণতান্ত্রিক আন্দোলন তার পরিণতি পেয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে, আর আজ আমরা এক মুক্তির আবহে দাঁড়িয়ে আছি।’
গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন বলেন, ‘সম্প্রতি মগবাজার ফ্লাইওভারে বোমা বিস্ফোরণের মতো ঘটনাগুলো এরই ইঙ্গিত দেয়। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দেশি বিদেশি দোসররা এখনো সক্রিয়। তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করবে। কিন্তু এটা তাদের জন্যই দুঃস্বপ্ন হয়ে থাকবে। সহিংসতা ও অগণতান্ত্রিক উপায়ে যারা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা রুদ্ধ করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।’

নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশবাসীর কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ।
১৮ মিনিট আগে
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট দল নানা অপপ্রচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে...
২ ঘণ্টা আগে
সংস্কারপ্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে নেটওয়ার্ক ফর পিপলস্ অ্যাকশন (এনপিএ)। তবে সংগঠনটি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদে উচ্চকক্ষ গঠন না করার আহ্বান জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনকে বলছি, এত দিন যা করেছেন, করেছেন। ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যেই পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই নির্বাচন কমিশনের।’
৩ ঘণ্টা আগে