
‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি বাংলাদেশের আকাশে প্রবেশের পরপরই ফেসবুকে এই স্ট্যাটাসটি দেন তারেক রহমান। উড়োজাহাজের জানালা দিয়ে বাইরের আকাশ দেখতে থাকার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এটি লেখেন তিনি।
এর কিছুক্ষণ আগেই উড়োজাহাজের ভেতরে নির্দিষ্ট আসনে বসা তারেক রহমান বিমানের টিকিট হাতে নিয়ে একটি ছবি পোস্ট করে লেখেন— ফেরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানও তাঁর সঙ্গে আসছেন।
এক-এগারোর সময় প্রায় ১৮ মাস কারান্তরীণ থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর আর ফিরতে পারেননি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফিরছেন তিনি।
তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে দল ও দলের বাইরে প্রবল আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে সংবর্ধনা দিতে ঢাকার ৩০০ ফুট এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। গতকাল বুধবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত রাস্তাজুড়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে মাইক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
২০ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে দলীয় পরিচয় ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান দলীয় পরিষদ ভেঙে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পরিষদ...
১ দিন আগে
সংসদের ভেতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা, সংসদের ভিতরে আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে তা থেকে বঞ্চিত হচ্ছি...
২ দিন আগে
দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
২ দিন আগে