Ajker Patrika

জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে: এনসিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৪: ৪৮
জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে: এনসিপি

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের অন্যতম প্রধান স্তম্ভ জ্বালানি খাতকে চিহ্নিত মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে রাষ্ট্রকে জিম্মি করার গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্যোগকে দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার এই ষড়যন্ত্র বিগত ফ্যাসিবাদী শাসনের পুরোনো মডেলেরই হুবহু পুনরাবৃত্তি। বিগত সরকার যেভাবে কুইক রেন্টাল ও ‘দায়মুক্তি আইনে’র সুযোগ নিয়ে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজও একই বিপজ্জনক প্রেসক্রিপশন বাস্তবায়নের অপচেষ্টা করা হচ্ছে। আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারে অভিযুক্ত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে জাতীয় পেট্রোলিয়াম বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার তোড়জোড় চলছে।

প্রশাসনিক তাড়াহুড়ো নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি নেতারা বলেন, মাত্র দুই দিনের সময় বেঁধে দিয়ে তদন্ত কমিটি গঠন, বিপিসির চেয়ারম্যান অপসারণ এবং চার দিনে নীতিমালার খসড়া তৈরি করার ঘটনা প্রমাণ করে—এটি কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং মাফিয়া তোষণের নগ্ন চক্রান্ত। ডিজেল, পেট্রল ও অকটেনের মতো জরুরি জ্বালানির সরবরাহ ও দর নিয়ন্ত্রণের ক্ষমতা বেসরকারি মাফিয়াদের হাতে ছেড়ে দেওয়া রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে প্রত্যক্ষ বিশ্বাসঘাতকতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত