
সরকার দেশের সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার রাজধানীর শাহবাগে আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার আগে একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সব জায়গায় দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি বলেন অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, এই দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। মজলুমেরা জালিম হলে তাদের পরিণতি আরও ভয়াবহ হয়। ক্ষমতার দম্ভ যে কোনো মুহূর্তে পরিবর্তন আনতে পারে তার উদাহরণ চোখের সামনে, কিন্তু শিক্ষা না নিয়ে একই পথে হাঁটা হচ্ছে।
ফ্যাসিবাদী আচরণ করলে বিরোধী দল বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। তাঁর ভাষায়, জনগণের সঙ্গে যত বেশি প্রতারণা করা হবে বিরোধী দলের আন্দোলন তত কঠোর হবে।
জামায়াতের আমির বলেন, পাশের দেশ (ভারত) দাবি করে তারা সবচেয়ে বড় বন্ধু। কিন্তু বন্ধু হয়ে তারা আমাদের দেশের ভয়ানক খুনিকে জায়গা দিয়েছে। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে তাঁকে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়েছে।
অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যেসব চিকিৎসক আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা দিয়েছে, সরকার তাদের বিভিন্ন জায়গায় বদলি করছে। বিএনপি জুলাইকে পুঁজি করে নির্বাচিত হয়ে এখন জুলাইয়ের চেতনার সঙ্গেই দ্বিচারিতা করছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনীত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল রোববার ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি সভাও আহ্বান করা হয়েছে...
১ দিন আগে
অভ্যুত্থানের পর গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে ৬টির সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হলেও শ্রম, নারী, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ আলোচনার বাইরে রয়েছে। ফলে শ্রমিক, নারী, স্বাস্থ্যসেবা-বঞ্চিত জনগোষ্ঠী, স্থানীয় প্রতিনিধিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতার মতো...
১ দিন আগে
যশোর এম এম কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. নান্নু মিয়া (৩৮), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী...
১ দিন আগে