
জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ৮০০ জনের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আজ রোববার রাজধানীর মেরুল বাড্ডার একটি রেস্তোরাঁয় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় উপস্থিত শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘যেভাবে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানো দরকার ছিল, সেখানে সরকার, রাজনৈতিক দল সবাই ব্যর্থ হয়েছে। ৮০০ পরিবারের সঙ্গে ‘‘ওয়ান টু ওয়ান’’ দেখা করতে চাই। সবার কবর জিয়ারত করতে চাই।’
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটা ব্যর্থ হয়েছে মন্তব্য করে নাহিদ বলেন, ‘কখনো জুলাইকে ভুলে যাবেন না। এ সরকার অনেকটা ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা কখনো জুলাইকে ভুলে যাব না।’
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ দিন সকালে সাঈদনগর সাঈদিয়া কারিমিয়া মসজিদের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। তিনি এলাকাবাসীর কাছে ভোট চাওয়ার পাশাপাশি তাঁদের সমস্যার কথা শোনেন। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী জোট সম্মিলিতভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত হবে।
ভোটের মাঠে ১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মানুষ এই জোটকে আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না, বরং ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই দেখছে।
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতে প্রচারণা চালাতে হচ্ছে। তবে সীমিত সময়ের মধ্যেও আমরা সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি।’
নাহিদ ইসলাম এলাকাবাসীর উদ্দেশে বলেন, রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকার অবকাঠামোগত দুরবস্থা ও দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে ‘তোমার চোখে নাহিদ ইসলাম’ শীর্ষক একটি রিল প্রতিযোগিতার আয়োজন করেছেন নাহিদ ইসলাম। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘শুরু হয়ে গেল “তোমার চোখে নাহিদ ইসলাম” রিল কম্পিটিশন।
নাহিদ ইসলামকে নিয়ে রিল বানাও।
#nahid_islam_dhaka_11 ও #nahid_islam_shaplakoli হ্যাশট্যাগ দিয়ে তোমার বানানো রিল পাবলিক পোস্ট করো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
তোমার পোস্ট করা রিলের লিঙ্ক আমাদেরকে পাঠাও হোয়াটসএপে +8801410137867 নম্বরে এবং নাহিদ ইসলামের অফিশিয়াল ফেসবুক পেইজের ইনবক্সে।
সেরা রিল ক্রিয়েটর হয়ে জিতে নাও আকর্ষনীয় পুরস্কার।’

জামায়াতের শীর্ষ পদে যাওয়া মুখ্য নয় উল্লেখ করে দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নিসা সিদ্দিকা বলেছেন, ‘ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এটা মেনে নিয়েই আমরা চলছি।’ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংব
২ ঘণ্টা আগে
টিঅ্যান্ডটি কলোনিতে আয়োজিত উঠান বৈঠকে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চেয়ে শামিলা রহমান বলেন, ‘ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশা আল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।’
৩ ঘণ্টা আগে
ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্ট গতকাল শনিবার বিকেলে আপলোড হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য থাকায় ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য
৮ ঘণ্টা আগে