
জামায়াতের শীর্ষ পদে যাওয়া মুখ্য নয় উল্লেখ করে দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নিসা সিদ্দিকা বলেছেন, ‘ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এটা মেনে নিয়েই আমরা চলছি।’
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নূরুন নিসা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুন নিসা সিদ্দিকা বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ইসলামি সংগঠন। আর ইসলামি সংগঠন ইসলাম মেনেই চলবে। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন—পুরুষ হলো নারীদের পরিচালক। কোরআনের নির্দেশ ফরজ। সেই হিসেবে কোনো ইসলামি সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। এটা মেনে নিয়েই আমরা চলছি। তাই শীর্ষ পদে (আমির) নারী আসার বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো নারীর অধিকার আদায় হচ্ছে কি না।’
জামায়াতের এই নেত্রী বলেন, ‘গত ৫৪ বছরে দেশে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু নারীদের সমস্যা কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? অধিকার কি আদায় হয়েছে? তাই, আমরা এমন নেতৃত্ব চাই, যারা মানবিক হবে।’
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সদস্য অধ্যাপক হাবিবা চৌধুরী বলেন, ‘সারা দেশে মা-বোনদের ওপরে হামলা করা হচ্ছে। আমরা সেই প্রতিবাদ করার জন্য বাংলাদেশের সব মা-বোনের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। অনেক ঘটনার প্রমাণ আমরা কমিশনের কাছে জমা দিয়েছি।’
জামায়াতে ইসলামী মেয়েদের সম্মান করে উল্লেখ করে হাবিবা চৌধুরী বলেন, ‘নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী আপ্রাণ চেষ্টা করছে। জামায়াতে ইসলামীতে আমরা ৪৩ শতাংশ মহিলা প্রতিনিধি আছি। সুতরাং, এই দল নারীদের মূল্য দিচ্ছে, সম্মান দিচ্ছে, অধিকার দিচ্ছে। এই অধিকার, সম্মান যাতে বাংলাদেশের সব নারী পেতে পারেন, এ মিশন-ভিশন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’
হাবিবা চৌধুরী নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা নিরপেক্ষভাবে এ ব্যাপারে আমাদের সহযোগিতা করেন। সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেন, যাতে ১২ তারিখে আমাদের মা-বোনেরা সুন্দরভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং তাঁদের মতামত ব্যক্ত করতে পারেন। কারও মত ও চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের নারীদের অধিকার কেউ ক্ষুণ্ন করতে পারবে না। এই সাহস আমাদের আছে। যেখানে বাধা আসবে, আমরা প্রতিরোধ করব। আমরা অবলা নয়।’

জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ৮০০ জনের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আজ রোববার রাজধানীর মেরুল বাড্ডার একটি রেস্তোরাঁয় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়
২ ঘণ্টা আগে
টিঅ্যান্ডটি কলোনিতে আয়োজিত উঠান বৈঠকে ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চেয়ে শামিলা রহমান বলেন, ‘ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশা আল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।’
৩ ঘণ্টা আগে
ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্ট গতকাল শনিবার বিকেলে আপলোড হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য থাকায় ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য
৮ ঘণ্টা আগে