
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামায়াতে ইসলামী সম্পর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। তারা বলেছে, জামায়াত রগকাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি।
আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
আজ এক অনুষ্ঠানে কোনো দলের নাম উল্লেখ না করে রুহুল কবির রিজভী বলেছিলেন, ‘আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ এটাও জানে ক্ষুরলীগ, পায়ের রগ কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রগ কাটে, তাদের জনগণ ঠিকই চেনে।’
এর পরিপ্রেক্ষিতে বিবৃতিতে জামায়াত নেতা রফিকুল ইসলাম খান বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রফিকুল ইসলাম আরও বলেন, ‘এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রগকাটা, ঘোলা পানিতে মাছ শিকার, একাত্তরের বিরোধিতা—এসব বক্তব্য জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কী অর্জন করতে চান, তা জনগণের কাছে স্পষ্ট নয়।’

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো ‘প্রতিকার না পাওয়া’ এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
১ ঘণ্টা আগে
কোনো বিপ্লব বা কোনো গণ-অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। যেমন ইন্টেরিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। ৯০ দিনের মধ্যে ইলেকশন করতে হবে—যদি এ রকম সিচুয়েশন হয় সেইটা আমরা মানিনি, মানতে পারিনি...
২০ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের মাধ্যমে ৬৮ শতাংশ জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন।
২০ ঘণ্টা আগে
প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২১ ঘণ্টা আগে