
প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্যসচিব নাজমুল বসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে এই সেল গঠিত হয়েছে।
এনসিপি থেকে এই কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এ ছাড়া রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত, আইনিবিষয়ক উপদেষ্টা মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক রাসেল মোল্লা, মানবাধিকারবিষয়ক সমন্বয়ক নাভিদ নওরোজ। সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে এই কমিটিতে রয়েছেন প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স), সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার), আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত), জরুরি সাড়া ও অপারেশন প্রধান সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে), আইনি প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা প্রধান সমন্বয়ক মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), কল্যাণ প্রশিক্ষণ ও কাউন্সেলিং সমন্বয়ক নাইমুর মাহের (কানাডা), যোগাযোগ গণমাধ্যম ও তথ্য সুরক্ষা সমন্বয়ক নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), নারীকল্যাণ ও শিশু সুরক্ষাবিষয়ক সমন্বয়ক চম্পা আক্তার (রাশিয়া), মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া)।
বিবৃতিতে জানানো হয়েছে, এই সেলের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা, প্রবাসী পরিবার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বুলিং বা সাইবার বুলিং প্রতিরোধ, আইনি ও প্রশাসনিক পরামর্শ, মানবিক সহায়তা ও ফান্ডরেইজিং, মৃত প্রবাসীর লাশ দেশে পাঠানোর সহায়তা, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্কুল, কলেজ ও ক্যারিয়ার-সংক্রান্ত পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং, নারী ও শিশুদের নিরাপত্তা ও অনলাইন সেফটি, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল প্রাইভেসি-সংক্রান্ত নির্দেশনা, বিদেশে কর্মরত নারী গৃহকর্মীদের সুরক্ষা, মানব পাচার প্রতিরোধে পরামর্শ ও সহায়তা।
এই সেলে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টার জন্য ২৪/৭ জরুরি হেল্পলাইন ব্যবস্থা রাখা হয়েছে। ই-মেইল: crisis. ncpda@gmail. com বা হোয়াটসঅ্যাপ: +৩৩৭৫৪২৪৫৫৫৫, +৪৭৪৬৩৯৮৯৫৮ ও +৯৭৪৫৫৩৩১৮০৯-এর মাধ্যমে জরুরি ভিত্তিতে প্রবাসীরা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের মাধ্যমে ৬৮ শতাংশ জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন।
৪০ মিনিট আগে
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বিতর্ক সভায় বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়।
২ ঘণ্টা আগে
গণভোটে একাধিক বিষয় একসঙ্গে উপস্থাপন করে ভোটারদের কার্যত ‘হ্যাঁ’ ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে