
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৬৮ শতাংশ (গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে) জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সংবিধানকে যাঁরা ছুড়ে ফেলতে চান, তাঁদের স্বাধীনতাবিরোধী ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কি না, তা ভেবে দেখারও আহ্বান জানান তিনি।
সংসদে দেওয়া বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমানের বক্তব্যের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই সংবিধানের কিছু অংশ উনারা মেনেছেন। কিছু অংশ উনারা মানেননি। মানে, যে অংশটা উনাদের পক্ষে গেছে, ওটাই মেনেছেন। যেটা বিপক্ষে গেছে, তা মানেননি। উনারা কখনো সাংবিধানিক কখনো অসাংবিধানিক। এই সংবিধান মানতে গেলে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়...সেদিন কোন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে বর্তমান আইনমন্ত্রীকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল, ছাত্র-জনতার রায়ের মধ্য দিয়ে বেগম জিয়াকে কারাগার থেকে বের করা হয়েছিল... সংবিধানের যে জায়গায় আপনারা সুবিধাভোগী হবেন, সেই জায়গাগুলো মেনেছেন।’
গাং পার হলে মাঝি কোন দুলাভাই—এমন প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত ১৭ বছর আপনাদের ধানখেতে ঘুমাতে হয়েছে...মহাসচিব কান্না করে বলেছেন—তাঁদের নেতা-কর্মীরা ঢাকায় এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। আজকে লাখ লাখ নেতা-কর্মী রক্ত দিয়েছেন। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম ও ঘামের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে। হাসিনার পতনের পর গণরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিক্যান সিটি নয় যে গসপেল অনুযায়ী পরিচালিত হবে। ৬৮ শতাংশ জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এই সংবিধানের মৌলিক কোন জায়গায় পরিবর্তন আনতে হবে।’

কোনো বিপ্লব বা কোনো গণ-অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। যেমন ইন্টেরিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। ৯০ দিনের মধ্যে ইলেকশন করতে হবে—যদি এ রকম সিচুয়েশন হয় সেইটা আমরা মানিনি, মানতে পারিনি...
৩৪ মিনিট আগে
প্রবাসীদের সংকটে সহায়তার লক্ষ্যে গঠন করা হয়েছে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সমন্বয়ে এই সেল গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বিতর্ক সভায় বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট আরওয়া হানিন এলরায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়।
৩ ঘণ্টা আগে