গণফোরামের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. কামাল হোসেনকে অব্যাহতি দিয়েছে দলটির একাংশের কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার ঢাকার প্রেসক্লাবে দলের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণ দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের এ অংশের নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক।
গতকাল সোমবার থেকে ড. কামালকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান জগলুল হায়দার। পাশাপাশি মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য পদসহ দলের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয় হয়, গত ১৭ সেপ্টেম্বর প্রেসক্লাবে ড. কামাল হোসেন ও মো. মিজানুর রহমান যে কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী ও অগণতান্ত্রিক।
দলের এ অংশের নেতারা দাবি করেন, গণফোরামের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কহীন, দল থেকে পদত্যাগকারী, বিভেদ সৃষ্টিকারী ও নিষ্ক্রিয় কিছু ব্যক্তি গণফোরাম নাম দিয়ে কমিটি করেছে। ১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অবৈধ বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছরের ৩ ডিসেম্বর ড. কামাল হোসেনকে প্রধান উপদেষ্টা ও মো. মিজানুর রহমানকে সভাপতি পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। কিন্তু তারা কেউই গণফোরামের নির্বাচিত কমিটি থেকে পদত্যাগ না করে গঠনতন্ত্র পরিপন্থী ও উপ-দলীয় কমিটির মাধ্যমে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। এমনকি ঘোষিত ওই কমিটি নির্বাচন কমিশনের সঙ্গেও প্রতারণা করেছে বলে দাবি করেন দলের এ অংশের নেতারা। এ অবস্থায় ড. কামালকে দল থেকে অব্যাহতি ও মো. মিজানুরকে বহিষ্কারের কথা জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের এই অংশের নির্বাহী সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নাছির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলুসহ অন্যরা।

আইনি নোটিশে দুদকের জনসংযোগ কর্মকর্তাকে গণমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১ দিন আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১ দিন আগে