
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন তা নিয়ে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
সেই পোস্টে সারজিস লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন?
তিনি আরও লেখেন, বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ের চাষ করা হয়েছে। অথচ ঢাকার বুকে দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে। একাডেমিক স্পেসও চাহিদার তুলনায় নেই বললেই চলে।
পোস্টে তিনি লেখেন, ‘অথচ যেই সদরঘাট এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেটি ঢাকার বসবাসের সবচেয়ে অনুপযোগী একটি জায়গা। সেখানে হাজার হাজার শিক্ষার্থী কীভাবে থাকবে কিংবা থাকে এগুলো নিয়ে কি কারও মাথাব্যথা নাই?’
সারজিস তাঁর ফেসবুক পোস্টে বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের অনেক জায়গা এবং ভবন এত দিন ধরে দখল করেছিল আওয়ামী লীগের দখলদাররা। কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুতগতির সাথে করা হচ্ছে না? কেন একনেকে এখনো সেই বিল পাস হচ্ছে না?
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা তো বুকের তাজা রক্ত দিয়ে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল। তাদের জন্য আলাদা করে কী হলো? কোন সংস্কারটা করা হলো? কোন সুযোগ-সুবিধাটা বাড়ল?’
সারজিস বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। নামকাওয়াস্তে নয় বরং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের রূপে প্রতীয়মান হোক।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তিনি আইনি ব্যবস্থা নেবেন...
৩ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
৪ ঘণ্টা আগে
ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তাঁর পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশাচালকদের ওপর নৈরাজ্য ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি। একই সঙ্গে রিকশাশ্রমিকদের জন্য বিমা, বার্ধক্য ভাতাসহ সাত দফা দাবি তুলে ধরেছে এনসিপি সংশ্লিষ্ট সংগঠনটি।
৭ ঘণ্টা আগে