
রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে প্রকাশিত নতুন বই ‘এনসিপির যাত্রা’য় দলটির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন জাতীয় ইস্যুতে অবস্থানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি শাসনের সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।
আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির যাত্রা’ বইয়ে দল গঠনের শুরু থেকে নির্বাচন পর্যন্ত প্রায় এক বছরে দলটি কী ধরনের কর্মসূচি দিয়েছে, কোন কোন রাজনৈতিক ইস্যুতে অবস্থান নিয়েছে এবং কীভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে—তার ধারাবিবরণী তুলে ধরা হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা আন্তর্জাতিক অঙ্গনে অনেক সময় এনসিপি সম্পর্কে নানা ধরনের প্রচারণা দেখা যায়। কখনো বিচ্ছিন্নভাবে কোনো নেতার বক্তব্যকে দলের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে তুলে ধরা হয়। এই বই পড়লে বিভিন্ন ইস্যুতে দলের প্রকৃত অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক সংস্কারসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্কারের প্রশ্নে এনসিপির দৃঢ় অবস্থানও বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বইটির লেখক ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম জানান, এতে এনসিপির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক বক্তব্য সন্নিবেশিত হয়েছে। যার মাধ্যমে দলটির প্রথম দিকের কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হবে। একই সঙ্গে বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসনের একটি সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার ও রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সক্রিয় রয়েছে দলটি। প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিয়েই এনসিপি ছয়টি আসনে জয় পায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৫ ঘণ্টা আগে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সংসদে আইন পাসের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে।’ আজ শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
১৮ ঘণ্টা আগেবছরের ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পয়লা মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।
১৮ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া...তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন...
১ দিন আগে