
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সংসদে আইন পাসের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে।’ আজ শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘তাদের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, সেইটা বলার আর কোনো নৈতিক জায়গা জামায়াতের নেই। কেননা এই সংসদে আমরা একটি আইন পাস করেছি–“জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬”। সেই আইনের মধ্যে একটা সংজ্ঞা আছে।’
সংজ্ঞা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যারা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর এবং আলসামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজামে ইসলামী পার্টির বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তাঁরাই মুক্তিযোদ্ধা। তার মানে দাঁড়ায়, তৎকালীন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম, তখন জামায়াতে ইসলামী এই বিলের বিরোধিতা করেনি। জামায়াতে ইসলামী এই বিল পাস করা থেকে চুপ করে ছিল। অর্থাৎ মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) লিখিতভাবে এই বিলের পক্ষে সরকারের সঙ্গে অবস্থান নিয়েছিল। আমি পার্লামেন্টে বলেছি, এমনকি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, এরপর এই সাবজেক্ট নিয়ে আর কোনো কথা হবে না।’
আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে। বিএনপি প্রতারণার অংশের সঙ্গে নেই।’
শৈলকুপা পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি প্রমুখ বক্তব্য দেন।

আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২১ মিনিট আগে
বেসরকারিকরণের নামে জাতীয় জ্বালানি সম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বসুন্ধরাসহ মাফিয়া করপোরেট গোষ্ঠীর হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সরবরাহ এবং অত্যাবশ্যকীয় ওষুধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রাখার...
১ ঘণ্টা আগে
বিএনপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
২ ঘণ্টা আগে
রিজভী বলেন, ‘এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় তাও জানে। এই দেশের ২০ কোটি মানুষ সব সময় তাদের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত।’
৪ ঘণ্টা আগে