দলের চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে সংসদে বিরোধীদলীয় দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদ বর্জনের ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। গতকাল রোববার রাতে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি।
তবে আজ সোমবার বিকেলে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। যদিও তাদের দাবি, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে আজ থেকেই সংসদে যোগ দেবেন তাঁরা।
আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আজ এক নির্দেশনায় জাতীয় পার্টির সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার বিএনপির এই নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। এ সময় তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের কাছে তিনি দোয়া করেন।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে হাঙ্গামা না হলেও ভোটগ্রহণ শেষে কারসাজির অভিযোগের ইঙ্গিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, ‘বাংলায় বলে ওপরে সব ঠিকঠাক, ভেতরে সদরঘাট।’
২০ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার...
১ দিন আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আরেকটি গণ-অভ্যুত্থান হলে প্রথমেই নির্বাচন কমিশনে হাত দেওয়া হবে যাতে এই প্রতিষ্ঠানটিকে...
১ দিন আগে