
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে বিরোধী দল করলে বেঁচে থাকার অধিকার ছিল না। বিরোধী মতের মানুষের স্বাভাবিক জীবনযাপন ও বাড়িতে ঘুমানোর অধিকারও ছিল না।’
আজ রোববার দুপুরে ফেনীর সদর উপজেলার ফরহাদনগরে পুলিশে সঙ্গে সংর্ঘষে গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য নির্মিত বাড়ির উদ্বোধন ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি মানুষের স্বার্থে, মানবতা ও অসহায় মানুষের পক্ষে রাজনীতি করে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানবতার পক্ষের সরকার প্রতিষ্ঠা করতে চায়।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে শিশু, শিক্ষার্থীসহ কাউকে হত্যা করতে দ্বিধা করেননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, সর্বশেষ জুলাইয়ে শেখ হাসিনার গড়ে তোলা পুলিশ-র্যাব দিয়ে বিভিন্ন স্থানে রক্ত ঝরানো হয়েছে। এর শিকার হয়েছেন ফেনীর শহীদ হারুন।
হারুনুর রশিদের প্রসঙ্গে রিজভী বলেন, তাঁর স্বপ্ন ছিল ভালোভাবে বেঁচে থাকা। গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি রাজনীতি করেছেন। ব্যাংকের টাকা পাচার বা পদ্মা সেতু ও মেট্রোরেলের টাকা আত্মসাতের মতো কোনো কাজে তিনি জড়িত ছিলেন না। কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়েছেন।
রিজভী বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এরই অংশ হিসেবে হারুনুর রশিদের পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। অন্য শহীদদের পরিবারের পাশেও সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।
পরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে নির্মিত বাড়ির চাবি হারুনুর রশিদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অতিথিরা। চলতি বছরের ১২ এপ্রিল বাড়িটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। পরে রুহুল কবির রিজভী হারুনুর রশিদের কবর জিয়ারত এবং নবনির্মিত বাড়ি পরিদর্শন করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে হারুনুর রশিদ নিহত হন।

রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ১৯ সেপ্টেম্বরের এই কর্মসূচি শুরু হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। একই দিনে পাঁচ জেলায় পাঁচটি পথসভা করে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ করবে দলগুলো।
৩ ঘণ্টা আগে
আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
২০ ঘণ্টা আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
২১ ঘণ্টা আগে