
বিএনপির ছেড়ে দেওয়া সাত আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রোববার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের সামনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, ঠাকুরগাঁও-৩ আসন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে। বগুড়া-৪ দলীয় জোট জাসদকে দেওয়া হয়েছে। বগুড়া-৬ আসনে রাগীবুল হাসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আবদুল ওদুদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর ব্যাপারে আশ্বাসও দিয়েছিলেন ওবায়দুল কাদের। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পেলেন না।

বিএনপি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মানছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি মূল সংস্কারগুলোই মানছে না। তারা তাদের মনের মতো করে, তাদের ইশতেহার অনুযায়ী হয়তো সংস্কার করতে চান। যদি তাদের ইশতেহার অনুযায়ী
৭ ঘণ্টা আগে
সরকার কর্তৃক ৪২টি জেলা পরিষদে ‘দলীয় ব্যক্তিদের’ প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের এমন পদক্ষেপকে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ এবং একই সঙ্গে ‘আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ’ বলে মন্তব্য....
১৫ ঘণ্টা আগে
উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন...
১ দিন আগে
সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
১ দিন আগে