
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে দুজন বিশিষ্ট আলেমকে রাখার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবির কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেমকে অন্তর্ভুক্ত করা হয়নি।’
তিনি বলেন, শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশের এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে কোনো ইসলামি চিন্তাবিদ বা বিজ্ঞ আলেম রাখা হয়নি। বিগত ইসলামবিদ্বেষী সরকার প্রায় ১৭ বছরের শাসনামলে নানা অসংগতিসহ ইসলামি তাহজিব–তমদ্দুনবিরোধী অনেক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে, যা শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পাঠ্যপুস্তকে মুসলিমবিদ্বেষী ও নাস্তিক্যবাদী অনেক বিষয় ঢোকানো হয়েছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, বিভিন্ন সময়ে দেশের বিজ্ঞ আলেম ও ইসলামি চিন্তাবিদেরা এ বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেছেন এবং বক্তব্য ও বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার এ বিষয়ে কোনো কর্ণপাতই করেনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে একজন আলিয়া ও একজন কওমি শিক্ষায় শিক্ষিত বিজ্ঞ আলেমসহ কমপক্ষে দুজন বিজ্ঞ আলেম অন্তর্ভুক্তির আহ্বান জানাচ্ছি।’

বিরোধী মত দমন করার পুরোনো অবস্থা আবারও দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’
১৬ মিনিট আগে
তীব্র গ্যাস-সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব আসায় বাসন-পাতিল হাতে রাজধানীতে পেট্রোবাংলা অভিমুখে ‘প্রতীকী মার্চ’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ‘রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে’
৩৬ মিনিট আগে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে। রাজধানীর মহাখালীতে আজ শনিবার ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের দাবি মেনে না চললে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
৪ ঘণ্টা আগে