
ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতারা। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ রোববার সকালে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য মোস্তাফা জালাল মহিউদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
এ সময় মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সফল পরিণতির দিকে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানি কারাগারে। তিনিই আসলে মূল, তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। এই মুক্তিযুদ্ধকে সাংগঠনিকভাবে বিজয়ের বন্দরে পৌঁছিয়েছেন তারা (মুজিবনগর সরকার)।’
ওবায়দুল কাদের বলেন, ‘১৭ এপ্রিল, ৭ মার্চ, ৭ জুন যারা পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। তারা হচ্ছে ছদ্মবেশী, বর্ণচোরা মুক্তিযোদ্ধা।’
মুজিবনগর সরকার দিবসের শপথ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বিজয়কে আরও সুসংহত করব।’

বৈশ্বিক জ্বালানিসংকটের বাস্তবতা বিবেচনায় না নিয়ে শুধু সরকারের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সমীচীন নয়। সাশ্রয়ের কথা বলে রাজনীতি করা দলগুলো রংপুরে প্রায় ৪৫০টি গাড়ির বহর নিয়ে গেছে। এতগুলো গাড়িতে যে পরিমাণ জ্বালানি খরচ হয়েছে, তা সাশ্রয় করা গেলে জাতীয় গ্রিডের জ্বালানি ও বিদ্যুৎ-সংকটে সামান্য...
৮ ঘণ্টা আগে
বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১ দিন আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১ দিন আগে