
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার গভীর রাতে অজ্ঞাতনামাদের আসামী করে রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। তবে কে বা করা এই ঘটনা ঘটিয়েছে তার এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাতে ঘটনার পরই এনসিপির পক্ষ থেকে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আশপাশের বিভিন্ন ভবন ও সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।
মঙ্গলবার রাতে তিনি বলেন, কাউকে সনাক্ত করা যায়নি। পটকা নাকি ককটেল বিস্ফোরণ করা হয়েছে প্রাথমিকভাবে সেটা নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এনসিপির কার্যালয়ের নিচে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তাদের কাছাকাছি মূল সড়কের উপর একটি বিস্ফোরণ ঘটে। এতে আখতারের সঙ্গে থাকা অন্তত চারজন আহত হন। সোমবার রাতে হামলার পরপর এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি।
তাৎক্ষণিক সমাবেশে সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি যখন সারাদেশে ছড়িয়ে পড়ছে এবং নিবন্ধন নিচ্ছে তখনই ককটেল হামলা হয়েছে। হামলা করে এনসিপির লক্ষ্য থেকে সরানো যাবে না। এসময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
এ ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে গত সোমবার মধ্য রাতেই রমনা থানায় বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার একই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, পরপর দুইদিন একই জায়গায় ককটেল বিস্ফোরণ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সমর্থকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে এই ধরনের হামলা করা হয়েছে। সদস্যসচিবকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
ঘটনার পর পর থানা পুলিশ, ডিবি, সিআইডি, র্যাব, বোম ডিসপোজাল টিমসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের বিভিন্ন ভবন ও সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কাজ চলছে।’

পবিত্র ঈদুল আজহায় বিশেষ রাজনৈতিক পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। দল ও সরকারের বিরুদ্ধে চলমান নানা ‘অপপ্রচার’ প্রতিরোধ এবং সরকারের গত তিন মাসের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঈদের সময় মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৫ আগস্টের পরে বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। তারই অংশ হিসেবে বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম, বিএনপি এসে আওয়ামী লীগের পথেই হাঁটছে...
৫ ঘণ্টা আগে
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
১ দিন আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
২ দিন আগে