
অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে গেলে ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ নির্বাচন সংকটে পড়তে পারে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘আমরা বরাবরই বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অন্তর্বর্তীকালীন কাজ আছে। আমরা বারবার বলে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এবং এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম কাজ—একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া—সেটাও কিন্তু সংকটে পরতে পারে। আপনাদের মাধ্যমও এ কথা আমরা মনে করিয়ে দিচ্ছি।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন রুহিন হোসেন। দলটির ১১ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নিচ্ছে।
রুহিন হোসেন বলেন, ‘আমরা সরকারে দেখতে পাচ্ছি, যেটা আমরা সরকারকেও বলেছি, আপনাদের যে প্রধান কাজ, ওইটার বাইরে গেলে পারা যাবে না। বরং সংকটে পড়তে পারেন। কারণ আমরা জানি এটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফায়েড গভর্নমেন্টও না। এর মধ্যে নানা পথের মানুষ রয়েছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেটা করেই নির্বাচনী পথরেখাটা আগেই করা দরকার। ওই সময় আমরা যতটুকু পারি সংস্কারের কাজ এগিয়ে নেব। আমি প্রত্যাশা করব, আপনাদের মাধ্যমে সরকার এ কাজকে (নির্বাচন) প্রধান কাজ হিসেবে নেবে।’
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ৫ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলেছিলাম, ঐকমত্য আমরা করতে চাই, কিন্তু এবারের আন্দোলনের মধ্যে দিয়ে এমন কতগুলো অনৈক্যের ধারা সৃষ্টি হয়েছে, তাতে যদি আপনি পুরো ঐকমত্য তৈরি করতে চান তাহলে হয়তো এটা কঠিন হয়ে যাবে ৷ সুতরাং যতটুকু ঐকমত্য করা সম্ভব, সেটার মধ্যে দিয়েই আগান।’
রুহিন হোসেন বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা যদি নির্বাচনও করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মানে বলছি, সুষ্ঠু নির্বাচনে যা যা সংস্কার সেটাকে। তাহলে এক ধাপ অগ্রগতি হবে।’
সরকারের শুরুতে মুক্তিযুদ্ধ নিয়ে ‘বিতর্ক’ সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করে সিপিবির নেতা রুহিন হোসেন বলেন, ‘আমরা দেখলাম, সরকারের শুরুতে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে কাউন্টার কজ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো, যেন তাকে রিপ্লেস করে ৪৭-এর ধারাবাহিকতায় ২৪। এ ধরনের কতগুলো ঘটনা কিন্তু শুরুতে বিতর্ক তৈরি করেছে। আমরা আশা করব, এ বিতর্কগুলো বন্ধ করতে হবে।’

টক শোতে অনেকে ইনিয়ে-বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন? খালেদা জিয়া তো পালাননি। হাসিনা যে কী নিষ্ঠুর হতে পারে, তা কারাগারে নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না। ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না। হিটলারের দল ফিরে আসতে পারেনি...
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। তিনি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
১২ ঘণ্টা আগে
সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জেনেভা কনভেনশন, বন্দী বিনিময় আইনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিল্লিতে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসহ অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চাই।
১৫ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবার ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয়।
১ দিন আগে