
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে মূলত পুরো দেশকে অপমান করা হয়েছে।’ ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।’
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
নিজেকে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি আগে ক্রিকেট খেলতাম এবং বোর্ডের মেম্বারও ছিলাম। এখন রাজনীতি করলেও ক্রিকেটের প্রতি আমার টান আছে। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত এবং এর সঙ্গে আমাদের দেশের মর্যাদা মিশে আছে।’ তিনি বিসিবির সাম্প্রতিক অবস্থানকে সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদী থেকে ভারতের কাছ থেকে আমাদের পাওনা বুঝে নেওয়া হবে। আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব।’
নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, বর্তমানে নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। তবে মাঠের প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর। দেশজুড়ে অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের আগেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চ সফর স্থগিত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগরিই উত্তরাঞ্চল সফরে আসবেন। সফরকালে তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদসহ সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

জনগণের সঙ্গে আলোচনা ও গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। কোনো জিনিসের যদি দাম বৃদ্ধি করতে হয়, সেটা গণশুনানির মাধ্যমে করতে হবে...
১ ঘণ্টা আগে
‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক...
২ ঘণ্টা আগে
মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন...
২ ঘণ্টা আগে
২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া
৩ ঘণ্টা আগে