নিবন্ধন ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতিনিধিদল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বুধবার বিকেলে এই বৈঠকে পিডিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব হারুন আল রশিদ খান।
বৈঠক শেষে পিডিপির মহাসচিব জানান, তাঁদের দল নিবন্ধিত ছিল। কিন্তু ২০২১ সালের ২৮ জানুয়ারি তৎকালীন নির্বাচন কমিশন তাঁদের জেলা পর্যায়ে অফিস এবং পর্যাপ্ত সদস্য না পাওয়ার অভিযোগে নিবন্ধন বাতিল করে। তিনি বলেন, পুনরায় যাতে নিবন্ধন ফিরে পেতে পারেন, তা বিবেচনার জন্য তাঁরা সাক্ষাৎ করেছেন। সিইসি তাঁদের পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী তাঁরা কাজ করবেন।
রাজনৈতিক দলের নিবন্ধন চালু হওয়ার সময় ২০০৮ সালে নিবন্ধন পেয়েছিল পিডিপি। দলটির প্রতীক ছিল বাঘ।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে