
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা ৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব।’
আজ রোববার সকালে রাজধানীর বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় তিনি এ সব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ১১ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনারা সারা বাংলাদেশে যে যেখানে, যে মার্কা যে প্রার্থী আছেন তাদের সহযোগিতা ও ভোট দিয়ে জিতিয়ে আসবেন। এই আহ্বান আপনাদের প্রতি রইল।’
এনসিপির আহ্বায়ক বলেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে। ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
নাহিদ বলেন, ১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে। একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেই পরিকল্পনাকে পরাজিত করার আহ্বান জানান তিনি।
নিজের নির্বাচনী আসন ঢাকা-১১ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১১ আসনে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, স্কুল, হাসপাতাল নেই। ১০০ ভাগ হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপর নির্ভর। কোনো সরকারি হাসপাতাল নেই। ঢাকা-১১ আসনে সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা পুরাটাই নির্ভরশীল হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপরে। বর্ষাকালে প্রায় ৬০ শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা তৈরি হয়।
তিনি এ বিষয়ে আরও বলেন, এই এলাকার মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়। বাকি ৭০ শতাংশ এলাকা অপরিকল্পিত ড্রেনেজ। নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। রামপুরা খাল, শাহজাদপুর খালসহ এই এলাকার খালগুলো দখল করা হয়েছে। নদী দখল করা হয়েছে বালু ফেলা হয়েছে। এই খালগুলো আর আমাদের সেই সুবিধা দিতে পারে না।
তিনি অভিযোগ করে বলেন, ঢাকা-১১ এলাকা উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি শত শত খাস জমি সাধারণ জলাশয় দখল করে নেওয়া হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে।
এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে নাহিদ বলেন, ‘এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সব মানুষ ভূমি হারিয়েছে, তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। নতুবা তাদের আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে আমরা চিরতরে নির্মূল করব।’

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সংস্কার অধ্যাদেশগুলো বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় দলটি।
১৩ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার (১৩ এপ্রিল) ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
১৬ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, এই আন্দোলনে শুধু অংশগ্রহণই নয়; বরং সামনের সারিতে থাকবে তাঁর দল।
১৯ ঘণ্টা আগে
বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ আয়োজনে থাকবে বর্ণাঢ্য বৈশাখী র্যালি, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।
১৯ ঘণ্টা আগে