
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে নির্বাচনী জনসভার আয়োজন করেছে বিএনপি। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। উত্তরাঞ্চলের তিন জেলা সফর শেষে এতে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকার নির্বাচনী জনসভার সফলতা প্রত্যাশা করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আজকের যৌথসভায় দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই জনসভা সফল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঢাকার ২০টি আসনের বিএনপি প্রার্থীরা এই সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীতে এটিই হবে বিএনপির সর্বশেষ নির্বাচনী সমাবেশ।’
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনে ভোটারদের জন্য কী কী প্রতিশ্রুতি থাকছে, তা আনুষ্ঠানিকভাবে জানাল বিএনপি। একই সঙ্গে ভোটে জিতে ক্ষমতায় গেলে কোন নীতি-আদর্শে তারা রাষ্ট্র পরিচালনা করবে, তা-ও তুলে ধরেছে দলটি। নির্বাচনের ছয় দিন আগে গতকাল শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলটি এই নিন্দা জানায়। একই সঙ্গে এ ঘটনার বিচার দাবি করেছে দলটি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য মুখোমুখি বিতর্কের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি গণমঞ্চে মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে...
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের রাবার বুলেটে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব...
৮ ঘণ্টা আগে