বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এখন ঢাকায়। সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে যুক্তরাজ্য নিয়ে যাওয়ার জন্য কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সূত্রটি আরও জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি থাকছেন তিনি ছাড়া মোট ১৬ জন আরোহী। এর মধ্যে পাইলটসহ কেবিন ক্রু ৮ জন এবং চিকিৎসকসহ বিশেষজ্ঞ টিমে ৮ সদস্য।

বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, প্রথিতযশা চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ শোক জানায় এনসিপি।
১০ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্যঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন...
১১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে তাঁর বক্তব্য এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য...
১৪ ঘণ্টা আগে
সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম...
১৫ ঘণ্টা আগে