
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে এক আবাসিক শিক্ষার্থীকে হল অফিসে কর্মচারীদের সহায়তায় মানসিক নির্যাতন ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার গণতান্ত্রিক পরিবেশ থাকা প্রয়োজন। প্রশাসনের যেকোনো সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বিষয়ে একজন শিক্ষার্থীর যৌক্তিক সমালোচনা করার অধিকার রয়েছে।
সংগঠনটির নেতারা আরও বলেন, সমালোচনার কারণে কোনো শিক্ষার্থীকে মানসিক নির্যাতন বা হুমকি দেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অতীতের নিপীড়নমূলক পরিস্থিতির পরিবর্তন ঘটবে—এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরনের টালবাহানা না করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার দাবি জানান সংগঠনটির নেতারা।
এ ছাড়া ফজলুল হক মুসলিম হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টিরও তীব্র নিন্দা জানান তারা।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু চুক্তি নবায়ন না করে নতুন করে চুক্তি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন
৯ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মদানের এক চূড়ান্ত ফলাফলই হাসিনার ভীত শৃগালের মতো দেশ থেকে পলায়ন। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না।
১১ ঘণ্টা আগে
পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা প্রশ্ন করেন, ‘পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?’ —এ ধরনের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
জামায়াত জানিয়েছে, তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াত আমির সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন শফিকুর রহমান। আগামী রোববার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
১৮ ঘণ্টা আগে