Ajker Patrika

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান
তারেক রহমানের ও মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কথা বলেন তারেক রহমান এবং আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

দলটির সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানকে সর্বস্তরের অংশগ্রহণমূলক ও তাৎপর্যপূর্ণ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত