গত ৫ আগস্টের পরে ভুয়া বয়ান দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তবে এই চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এখানে সেখানে বিভিন্ন সাজানো ঘটনা করে এখন থেকে ১০,২০ এবং ৫০ বছরের আগের ভুয়া ছবি ফেসবুক, গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দেখাতে চেয়েছিল যে,৫ আগস্টের পরে বাংলাদেশে আবার কোনো একটি বিশেষ ধর্মাবলম্বীদের ওপরে জুলুম হচ্ছে। বাস্তবতা হচ্ছে, তারা পুনরায় ব্যর্থ হয়েছে।’
মঈন খান আরও বলেন, ‘গত ১৫ বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মৌলবাদী প্রমাণ করার চেষ্টা করেছে। বাংলাদেশকে একটি আফগানিস্তান রাষ্ট্র বানাতে চেয়েছে। সাজানো নাটকের মাধ্যমে পশ্চিমা বিশ্বের সামনে তারা উপস্থাপনের চেষ্টা করেছে। আমি তখন বলেছিলাম, এসব জুজুর ভয় দেখিয়ে পশ্চিমা উদার গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে না। সেই সরকার পারে নাই। আর পারে নাই বলেই ৫ আগস্ট ওই সরকারের নেতাকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে।’
তিনি বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনের পেছনের যে মূল চালিকা শক্তি, সেটি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের রাজনৈতিক বিশ্বাস। আর রাজনৈতিক যে বিশ্বাস, সেটা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি। উনি বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’
মঈন বলেন, ধর্মীয় বিভেদ বিএনপি কখনো করে না। যার যার ধর্ম সে পালন করবে। আর জাতীয়তাবাদী ওলামা দল প্রমাণ করেছে তারা কোনো মৌলবাদী রাজনীতিতে বিশ্বাস করে না।
ওলামা দলের নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ দেশের যে নতুন প্রজন্ম আছে, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ করব-আপনারা কিন্তু নতুন প্রজন্মের কথা ভুলে যাবেন না। কেননা এই নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করার জন্য, সঠিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার দায়িত্ব আলেম সমাজের। সেই দায়িত্ব থেকে দূরে সরে যাবেন না।’
ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সারের ডিলার নিয়োগপ্রক্রিয়ার উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে সারের ডিলারের নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছেন, এমপির মেয়েও ডিলার পেয়েছেন, আবার এমপির শ্যালিকাও পেয়েছেন।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আর সরকার পরিচালিত হচ্ছে না।
৯ ঘণ্টা আগে
বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
১৪ ঘণ্টা আগে
ভারতের ভোটার তালিকায় কারচুপি ও ভোটাধিকার হরণের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন ছাত্র-যুবকেরা। সেই আন্দোলন দমনে পুলিশি হয়রানি, দমন-পীড়ন ও গ্রেপ্তার চালানো হচ্ছে। তাঁরা অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর
১ দিন আগে