
দলের নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করল গণঅধিকার পরিষদের মশিউজ্জামান ও ফারুকের নেতৃত্বাধীন অংশ। পরিবর্তিত নাম ‘আমজনতার দল’। ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়ছে বলে জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নতুন নাম ঘোষণা করেন এই অংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।
২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত হয় গণঅধিকার পরিষদ। ২০২৩ সালের জুনে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক একে অপরকে পাল্টাপাল্টি অব্যাহতি দেন।
এরপর ১০ জুলাই নুরুল হকের সমর্থকেরা দলের জাতীয় কাউন্সিল করেন। তাতে নুরুল হক সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে আরেক পক্ষ রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চালায়।
২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রেজা কিবরিয়া তাঁর নেতৃত্বাধীন অংশকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনে আবেদন করেন, তবে নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে।
নাম পরিবর্তন প্রসঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গণঅধিকার পরিষদ’ নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে ২০২৩ সালের ২০ জুন দলটির দুই অংশের মধ্যে বিভাজন ঘটে।
একই নামের দুই অংশের কারণে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন অংশের নাম পরিবর্তন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আমজনতার দল’-এর মূল লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, ভোটাধিকার নিশ্চিত করা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা। দলের প্রধান তিনটি নীতিমালা হচ্ছে, ‘সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন’। তাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি।’
দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, থোয়াই চিং মং শাক, মুজাম্মেল মিয়াজি, মো. মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর তাঁকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন।
১০ ঘণ্টা আগে
ঈদে ঘরমুখী মানুষের সহায়তা করতে চট্টগ্রাম নগরের শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল প্রান্ত পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৩ দিন আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জলাতঙ্ক রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, টিকা না দিলে নাসিরউদ্দীন পাটোয়ারী সুস্থ হবেন না।
৩ দিন আগে
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, চুক্তিটা বিএনপি করেছে। কিন্তু নির্বাচনের তিন দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন বলতেছে যে, এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার...
৪ দিন আগে