বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাজধানীর বাড্ডা থেকে তাকে আটক করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্সের পরিবারের বরাত দিয়ে শায়রুল বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড্ডায় তাঁর (এমরান সালেহ প্রিন্স) বোনের বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘তাকে আটকের তথ্য আমার জানা নেই।’

চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এমপির ছেলেকে মুচলেকা দিয়ে ছাড়ার বিষয়ে টিপ্পনী কেটেছেন ঢাকা-১২ আসনের (জামায়াত) এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম বাহ...
৩ ঘণ্টা আগে
কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।
৭ ঘণ্টা আগে
‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
১ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ দিন আগে