
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। আজ রোববার সকালে তুরস্ক সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নিজের সফর প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমরা ইন্টারন্যাশনাল যে কনফারেন্সে যোগদান করেছিলাম, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তুলে ধরা। এখানে তুরস্কের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্যরা ছিলেন। তুরস্ক-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যানসহ অন্যরাও ছিলেন। সরকারি দপ্তরের অনেক কর্মকর্তাও ছিলেন।’
জামায়াত আমির জানান, তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেখানে তাঁরা বলেছেন, বিভিন্ন স্বার্থ নিয়ে উভয়ের কাজ করার সুযোগ রয়েছে। এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তাদের বিনিয়োগ, ডিফেন্স ইন্ডাস্ট্রি সম্প্রসারণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে বলে তিনি জানান। এর বাইরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মক্কা প্যাক্টের ব্যাপারে ‘অনেক গুরুত্বপূর্ণ’ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এ হামলার জন্য সৌদি আরব হুতিদের দায়ী করেছে। সৌদি আরবে যে কেউ হামলা করুক, এটা কোনো শুভ কাজ নয়। যুদ্ধ কোনো সমাধান নয়। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা যা-ই থাকুক, সেটা সমাধান হওয়া উচিত।
শফিকুর রহমান বলেন, ‘গোটা বিশ্ব এখন অস্থির ও অশান্তিতে পড়ে গেছে। জায়গায় জায়গায় মানুষের জীবন তুচ্ছ হয়ে উঠেছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আমরা চাই না যে এটা আর হোক।’ তিনি দাবি জানান, সবাই যেন শান্তির পথে ফিরে আসে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন এখানে ‘গুরুত্বপূর্ণ ইতিবাচক’ ভূমিকা পালন করে।

যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এ সব দাবি
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
৫ ঘণ্টা আগে
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি...
৮ ঘণ্টা আগে
ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-নাগরিকদের ওপর এমন দমন-পীড়ন চলতে পারে না। এই লড়াই আপনাদের একার নয়। ঢাকা থেকেও আমরা আপনাদের পাশে আছি...
১৮ ঘণ্টা আগে