ভারতের নয়াদিল্লিতে চলমান ছাত্র-যুব আন্দোলনে রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে ছাত্র-যুবদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এ আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ভারতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির যন্তরমন্তরে ছাত্র-যুবরা আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার তাদের দাবি আমলে না নিয়ে আন্দোলন দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে তারা অভিযোগ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনকারী সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়া এবং ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনাকে তারা রাষ্ট্রীয় নিপীড়নের উদাহরণ হিসেবে দেখছেন। এসব ঘটনার নিন্দা জানিয়ে আন্দোলনরত ছাত্র-যুবদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন ছাত্র ইউনিয়নের নেতারা।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-যুবরাই বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে। ভারতের প্রগতিশীল ছাত্র-যুব সংগঠনগুলো বিজেপি সরকারের অন্যায়-অনিয়ম ও হিন্দুত্ববাদী এজেন্ডার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
বিবৃতিতে বিশ্বের প্রগতিশীল সংগঠনগুলোর প্রতি ভারতের চলমান ছাত্র-যুব আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিসরে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
৬ ঘণ্টা আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
৬ ঘণ্টা আগে
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন
৭ ঘণ্টা আগে
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
৮ ঘণ্টা আগে