
নির্বাচনের তফসিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের আজকের তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে। আজকের এ ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণের ভোটের অধিকার বাস্তবায়িত করতে চায়।’
ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন অনুষ্ঠান করবে। এখানে সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর নির্বাচনে পরিণত করবেন।’
এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে মন্তব্য করে ফখরুল বলেন, ‘প্রায় নয় মাস রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। কতগুলো বিষয়ে একমত হতে পারিনি। সেগুলো গণভোটের মাধ্যমে আসবে।’
নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে মহাসচিব বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা দিইনি। আমরা সেই তালিকা এখন চূড়ান্ত করব। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের অবশ্যই যথাযথভাবে বিবেচনা করব। আমরা মূল্যায়ন করব।’
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বরাবর বলেছি যে নির্বাচনের ব্যাপারে কোনো আশঙ্কা নেই। নির্বাচন হতেই হবে, তফসিল ঘোষণা হয়েছে, ইনশাল্লাহ নির্বাচন হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ইশরাক হোসেন। আজ সোমবার বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়ার স্ট্যাটাসে এ ইচ্ছার কথা জানান ইশরাক। ইশরাক হোসেন লেখেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের জন্য একটি ফ্রি কোর্স চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। গতকাল রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ নির্বাচনের পর সরকার গঠন করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয় ওই সরকার। এর পর থেকে অনেকটাই নীরব হয়েছিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়টি প্রায় নেতা-কর্মীশূন্য ছিল, অলস সময় কেটেছে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের।
৬ ঘণ্টা আগে