স্বৈরাচারের সহযোগীদের কোনো রাজনৈতিক দলে প্রবেশ করানো হলে, সেই দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ টুমরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে আয়োজিত ‘জুলাই-আন্দোলন ২০২৪ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনো সহযোগীদের যদি কোনো রাজনৈতিক দলে প্রবেশ করান, তাহলে সে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, ‘স্বৈরাচারের দোসরদের নিয়ে যদি কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সেই খুনিদের আমরা পুনর্বাসন করতে দিতে পারি না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনব।’
বিটিএফর আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদ এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হাসান পাহীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা সহযোগিতা, ৫০০ শিক্ষার্থীর স্কলারশিপ এবং ‘নলেজ করিডর’ প্রকল্প নিয়ে আলোচনা হয়...
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
১ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
১ দিন আগে