
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চায়, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘শেখ হাসিনাকে জামায়াতে ইসলামী সহযোগিতা করছিল, তাদের তিনি ফাঁসিকাষ্ঠে ঝুলিয়েছেন। জাতীয় পার্টি সাহায্য করছিল, বিলীন করে দিয়েছেন। এক-এগারোর ঘটনার পর সেনাবাহিনীকে হত্যা করেছে। এখনো পঞ্চম-ষষ্ঠবারের মতো যারা আওয়ামী লীগকে সাহায্য করতে চান, তাদের সঙ্গে মিলে সম্প্রতি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র, তা রুখে দেওয়া হবে।’
গত ১৬ বছর তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের ফল জুলাই-আগস্ট—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আবার নতুন করে আমাদের মাঠে দয়া করে নামাবেন না। আমরা মাঠে আর নামতে চাই না। আমরা এখন নির্বাচনের মাধ্যমে গ্রামে-গঞ্জে যেতে চাই, মানুষের সেবা দিতে চাই। ১৬ বছর যেই টাকাগুলো লুট করে নিয়ে গেছে, সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে দেব।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বরগুনাতে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করার চেষ্টা করা হয়েছে, চাঁদপুরের ব্যাপারও সহ্য করেছি। কিন্তু সহ্যের একটা সীমা আছে। সীমা আমরা রক্ষা করতে চাই। কারণ, আমাদের নেতা বলেছেন, সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে। সরকার গঠন করতে হলে দিনের ভোট, দিনে করতে হবে। জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে। জনগণের সেবা করতে হবে।’
তারেক রহমানকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। কারণ, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ, দেশনায়ক তিনি।’

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারের উদ্দেশে বলেছেন, ‘সাইবার সুরক্ষা আইন অন্তর্বর্তী সরকারের আমলে যেটা করা হয়েছে, তা পর্যাপ্ত আলোচনার মাধ্যমে করা হয়েছে। তাহলে সেই আইনে আবারও হাত দিলেন কেন? মূলত এই আইনের মাধ্যমে সরকার মানুষকে হেনস্তা করার অনেক অপশন তৈরি কর
১৪ ঘণ্টা আগে
সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজের প্রতিবাদ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
১৬ ঘণ্টা আগে
দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী
১৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে দেশের বামপন্থী দলগুলোর মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
২ দিন আগে