
কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজারে যান এনসিপির পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাসনিম জারা ও তাঁর স্বামী এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ। কক্সবাজারের সি পার্ল হোটেলে ওঠেন তাঁরা।
একই হোটেলে অবস্থান করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বেলা ১১-১২টার দিকে তাঁরা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে।
তবে এ খবর ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। কক্সবাজারে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগান্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।’
এদিকে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, পাঁচ নেতার কক্সবাজার ঘুরতে যাওয়ার বিষয়ে তাঁরা অবগত। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তাঁদের জানা নেই।
দলের এক শীর্ষস্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকা'কে বলেন, ‘তাঁরা একসঙ্গে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান। কিন্তু বৈঠকের বিষয়ে কিছু জানি না।’
এনসিপির এই পাঁচ নেতার বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরও খবর পড়ুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১৩ ঘণ্টা আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
১৫ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
১৬ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে সরকার প্রকারান্তরে গণ-অভ্যুত্থানের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। আজ সোমবার সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
১৭ ঘণ্টা আগে