
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা
আমানউল্লাহ আমান বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে অনেকে অনেক কথা বলেন। আমি কোনো বিতর্কে যাব না। কেবল এটুকু বলব—আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সামনে নির্বাচন, সংস্কারের কাজ শেষ।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘তারেক রহমানের প্রস্তাবগুলোই তো সংস্কার। তাঁর সংস্কার প্রস্তাব অনুযায়ী দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, ফ্যাসিবাদবিরোধী সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে।’
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ছাত্রদলের এই কোরআন তিলাওয়াতের আয়োজন করার কথা বলেছিলেন জননেতা তারেক রহমান। এটাই এই ক্যাম্পাসে প্রথম। এর আগে ফ্যাসিস্ট হাসিনা এ ধরনের আয়োজন করতে দেয় নাই।’
সালাউদ্দিন আরও বলেন, ‘আগে সংস্কার, পরে নির্বাচন—এইটা ফ্যাসিবাদের মতো আচরণ। বিএনপি সবাইকে নিয়ে পথ চলতে চায়। কোনোভাবেই আমরা আর সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে দেব না।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ছাত্রলীগের ছাত্ররাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল। আমাদের সমাজ ও সংস্কৃতি ধ্বংস করেছিল। ৫ তারিখের পর জাতীয় রাজনীতি ও নেতৃত্বে পরিবর্তন এসেছে। একইভাবে ছাত্ররাজনীতি ও এর নেতৃত্বে যাঁরা আছেন, সেখানেও পরিবর্তন এসেছে। এই বিষয়কে জাতীয়তাবাদী ছাত্রদল খুব ভালো করেই গ্রহণ করেছে বলে আমার বিশ্বাস।’
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘স্বৈরাচার যখন ক্ষমতায় থাকে তখন সাদাকে সাদা, কালোকে কালো বলা যায় না, সত্যকে সত্য বলা যায় না। সত্যকে সত্য বলায় মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হয়েছিল এবং মাসের পর মাস আটকে রাখা হয়েছিল।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘ছাত্রদল মেধাবীদের সংগঠন। আজকে আমরা কোরআন তিলাওয়াত শুনলাম। আমাদের ছোট্ট ছোট্ট ভাই-বোনেরা কত সুন্দর করে তিলাওয়াত করল, এটা কিন্তু তারা একদিনে অর্জন করেনি। ছাত্রদল যেন এই ধরনের আয়োজন অব্যাহত রাখে।’
সোহেল বলেন, ‘শিক্ষার বাণিজ্যিকীকরণ ও নগরায়ণের ফলে আমাদের গ্রামের মেধাবীরা যাতে হারিয়ে না যায়, গ্রামাঞ্চলে নজর দিয়ে সেখান থেকে মেধাবীদের বের করে আনবে ছাত্রদল। ছাত্রদল মেধাবী খুঁজবে।’
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে যুগ্ম মহাসচিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। এর মধ্যে কিছু কিছু অপপ্রচার কিন্তু সব অপপ্রচার না। দীর্ঘ ১৫-১৬ বছর তোমাদের ওপর নির্যাতন হয়েছে। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসার দানা বাঁধতে পারে। ছাত্রদল চাইলে বাংলাদেশ স্থবির করে দিতে পারে। কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে অগ্রযাত্রা অর্জন করার মাধ্যমে, মনের প্রতিহিংসাকে ইতিবাচক পথে কাজে লাগানো যায়। সাফল্যই হবে সেরা প্রতিশোধ।’
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আমাদের দায় রয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে আমাদের আশা থাকবে—ভবিষ্যতে যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাঁরা মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার প্রতি বিশেষভাবে নজর রাখবেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ১২ মার্চ প্রথম অধিবেশনে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির কথা থাকলেও অধিকাংশই আলোচনায় আনা হয়নি। কার্য উপদেষ্টা কমিটিতে সব অধ্যাদেশ সংসদের টেবিলে আনার বিষয়ে সম্মতি থাকার পরও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এবং আলোচ্যসূচিতে মাত্র একটি বিষয় রাখা হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা–রাষ্ট্র এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা আজ উপেক্ষিত—এমন অভিযোগ করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পদ থেকে ইস্তফা দিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি তাঁর...
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার খ্রিষ্টান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বন্ধের কারণ হিসেবে বিদ্যুৎ-সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না— জাতীয় সংসদে প্রশ্ন তোলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে...
১৯ ঘণ্টা আগে