
আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা (আওয়ামী লীগ) গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যারা যারা নির্বাচন করবেন তাদের স্বাগত। নির্বাচন নিরপেক্ষ হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে হবে।’
গতকাল শনিবার রাতে গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে শেষে গণভবনের গেটে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বিকেল সাড়ে পাঁচটা থেকে এ বৈঠক শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।
ওবায়দুল কাদের বলেন, পরবর্তী জাতীয় নির্বাচন, পরবর্তী জাতীয় সম্মেলনের প্রস্তুতি শুরু করতে হবে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের মেম্বারশিপ, দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুই-তিনটা বিষয় আজ এখানে এসেছে। নারায়ণগঞ্জ, নীলফামারী এবং জলঢাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘যে সব জায়গায় বিদ্রোহীরা পদে আছে, সেসব জায়গায় সম্মেলন প্রস্তুতি কমিটি করে মেয়াদোত্তীর্ণ সম্মেলনের কাজ সমাপ্ত করতে হবে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ সকল শাখা, বিশেষ করে উপজেলা এবং জেলা সম্মেলনগুলোর কাজ শেষ করতে হবে। আমাদের ইতিমধ্যে অন্তত ৪০টা উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে এবং ৭ টির মতো জেলার সম্মেলন ১২ তারিখ থেকে শুরু হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী নির্বাচনে বিজয়ের জন্য আগামী নির্বাচন এবং জাতীয় সম্মেলনকে সামনে রেখে সুশৃঙ্খল ও সুসংগঠিত পার্টি হিসেবে আওয়ামী লীগকে দাঁড় করাতে হবে। আর বিরোধী দল তাদের মিছিল-মিটিং, সমাবেশ স্বাধীনভাবে করুক। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার বাধা সৃষ্টির প্রয়োজন নেই।’

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করা হয়েছে। শুক্রবার বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে...
৩৬ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
৩৯ মিনিট আগে
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি...
৪ ঘণ্টা আগে
ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-নাগরিকদের ওপর এমন দমন-পীড়ন চলতে পারে না। এই লড়াই আপনাদের একার নয়। ঢাকা থেকেও আমরা আপনাদের পাশে আছি...
১৪ ঘণ্টা আগে