
১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। যুক্তরাষ্ট্রের কাছে চাল-গম কেনা হলেও সময়ে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এসব কথা বলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশে ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সে জন্য আমেরিকা দায়ী। কারণ বঙ্গবন্ধু নগদ টাকা পরিশোধ করে আমেরিকার কাছ থেকে চাল ও গম কিনেছিলেন। কিন্তু সেই চাল-গম মাঝপথে উধাও হয়ে গিয়েছিল। সময়মতো এসে পৌঁছায়নি। পয়সা দিয়ে চাল-গম কিনলাম কিন্তু পেলাম না। ফলে ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। এ দুর্ভিক্ষের জন্য তারা দায়ী।’
মোজাম্মেল হক আরও বলেন, ‘আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধকে বানচাল করার আপ্রাণ চেষ্টা করেছে। এই ধারাবাহিকতায় তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এখন বিদেশ আমাদের প্রভু না। দেশের জনগণই আমাদের শক্তি। এই সংবিধান যারা মানে না, যারা বাংলাদেশ মানেনি তারা আমাদের আশপাশেই আছে। আমাদের স্বাধীনতার পতাকা খামচে ধরতে চায়। দেশকে যারা অকার্যকর করতে চায় তাদের প্রতিহত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়েজউদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, ‘শহীদ ময়েজউদ্দিনের আত্ম-জীবনী আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হওয়া উচিত। দেশের জন্য পরিকল্পিত জনসংখ্যা প্রয়োজন, সেটা তিনি ওই সময় অনুভব করে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমাজে ভূমিকা রেখেছেন। দারিদ্র্য বিমোচনেও তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১৪ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার কাতার দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি উপস্থিত ছিলেন।
৪ ঘণ্টা আগে
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক।
৮ ঘণ্টা আগে
দেশে চলমান আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...
১ দিন আগে
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এদিন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। তাঁর এ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা...
১ দিন আগে