
জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলির সামনে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন বৈষম্য, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাঁর এই আত্মত্যাগ জাতির ওপর একটি বড় দায়িত্ব অর্পণ করেছে।
চরমোনাই পীর আরও বলেন, আবু সাঈদের শাহাদাতের দুই বছর পেরিয়ে গেলেও তাঁর রক্তের দায় এখনো শোধ হয়নি। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন হয়নি, পতিত স্বৈরাচারের বিচারও সম্পন্ন হয়নি। এমনকি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গৃহীত গণভোটের রায়কেও অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা হবে। অন্যথায় জাতি হিসেবে সবাই বিশ্বাসঘাতকতার পাপে দায়বদ্ধ হবে।
বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আবু সাঈদসহ জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণ-অভ্যুত্থানে দলীয় ব্যানারে অংশ নিয়েছিল এবং জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে ভবিষ্যতেও সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয়, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও দেশের বর্তমান রাজনৈতিক...
২ ঘণ্টা আগে
সংগঠনটির প্রচারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। জুমার নামাজের পর অনুষ্ঠিতব্য কফিন মিছিলে অংশ নিতে শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
৪ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে আমাদের অনেক সংবিধান শেখানো হয়। অবৈতনিক কিছু শিক্ষক আছেন, হাবভাব যে—দুনিয়ার সবকিছু উনারা বোঝেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, “সংবিধান সংশোধন কমিটি” নামে কোনো কমিটি কোনো বিধিতে সংবিধানে আছে কি না?’
৫ ঘণ্টা আগে