
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চেয়েছে দলটি। বিবিসি বাংলাকে বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এদিকে বিষয়টি জানতে মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ঘনিষ্ঠজন অনুমতি চাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
বিবিসি বাংলার খবরে বলা হয়, ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে চায় দলটি। এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানান মাহবুব উল আলম হানিফ। তিনি বিবিসিকে বলেছেন, ‘ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর পদত্যাগের সংবাদ প্রকাশ্যে আসার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। আর ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিও ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতা-কর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।
জয় বলেন, ‘আমার আহ্বান, বাঙালি জাতির কাছে। আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য। এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান।’
জয় বলেন, ‘আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যে বাসায় ’৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যে বাসা এত দিন ওনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল। সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে।’
জয় আরও বলেন, ‘বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ হতাম না। আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট। সেই কালরাত, যেই রাতে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়।’

নির্বাচনে জিতে সরকার গঠনের পর আজ শনিবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। যে কারণে এই বৈঠকও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহত দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
জ্বালানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিরোধী মতের ওপর হামলার অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১০ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে তিনিসহ দুজন আহত হয়েছেন বলে ফেসবুকে পোস্ট করে নিজেই দাবি করেছেন পাটওয়ারী। তবে সংশ্লিষ্ট এলাকার পুলিশের জানিয়েছে, এমন কোনো ঘটনাই ঘটেনি...
১০ ঘণ্টা আগে