Ajker Patrika

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি গঠন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ের লক্ষ্যে ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে। সদস্যসচিব করা হয়েছে দলের সদস্যসচিব আখতার হোসেনকে।

সোমবার (৯ নভেম্বর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটিতে ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল। ঢাকা মহানগর দক্ষিণে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।

ঢাকা বিভাগ উত্তরে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল আমিন, আলী নাছের খান ও মাজেদুল ইসলাম। ঢাকা বিভাগ দক্ষিণে রয়েছেন সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল।

চট্টগ্রাম বিভাগ উত্তরে কমিটিতে রয়েছেন আকরাম হুসাইন, মাহবুব আলম ও নিজাম উদ্দিন। চট্টগ্রাম বিভাগ দক্ষিণে দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও মনজিলা ঝুমা।

রাজশাহী বিভাগে রয়েছেন আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

রংপুর বিভাগে রয়েছেন সারজিস আলম, সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান।

সিলেট বিভাগে কমিটিতে রয়েছেন আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ। বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদীব, মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত।

এ ছাড়া পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এবং দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক এ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত