
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা আমরা বহু আগে থেকেই জানি, যে কারণে আমরা আগেই বলে দিয়েছি যে, আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না, পরিষ্কার করে বলেছি। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে তাদের আরও বৈধতা দেওয়া।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
‘সংবাদপত্রের স্বাধীনতা আর রাষ্ট্রের স্বাধীনতা আলাদা করে দেখার সুযোগ নেই’ মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা বিচ্ছিন্ন ঘটনা নয়। সংবাদপত্রের স্বাধীনতার সঙ্গে যেহেতু গণতন্ত্রের স্বাধীনতা একই জায়গায়, গণতন্ত্রের স্বাধীনতা না পেলে আমরা সংবাদপত্রের স্বাধীনতা কীভাবে পেতে পারি? সে জন্য আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা।’
শুধু সংবাদপত্রের স্বাধীনতার জন্য নয়, সার্বিকভাবে দেশকে রক্ষায় সবার আগে গণতন্ত্র ফিরিয়ে আনার তাগিদ দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এখন আমাদের রাষ্ট্রের অস্তিত্বের জন্য, জাতির অস্তিত্বের জন্য, এই সংবাদপত্র, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের বিচার বিভাগ, বিচারব্যবস্থা, আমাদের প্রশাসন, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা সবকিছুকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের সমস্ত মানুষকে জাগিয়ে তুলতে হবে। সব শ্রেণির, সব পেশার মানুষকে জাগিয়ে তুলে গণতন্ত্রের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে হবে।’
চূড়ান্ত আন্দোলনের জন্য বিএনপি কাজ করছে জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা কিন্তু থেমে নেই। আমরা কাজ করছি এবং চূড়ান্ত আন্দোলনে যাওয়া এবং দেশকে মুক্ত করার ব্যাপারে আমাদের কোনো ঘাটতি নেই। আমরা নিঃসন্দেহে সেই আন্দোলনের মধ্য দিয়ে এই অবস্থার পরিবর্তন ঘটাব, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনব। এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি সফল হব।’

জার্মান সংসদের পরিবেশ কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিল বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে দলীয়করণের কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া...
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পাওয়ায় দেশের মানুষের ভালোবাসা আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ জন্য তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন।
২১ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির প্রতি গড়িমসির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দল হিসেবে বিএনপির উচিত ছিল জনরায় মেনে নেওয়া। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এবং বৈঠক এড়িয়ে গিয়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি..
১ দিন আগে