রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত জামায়াতের নারী সমাবেশ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মহিলা সমাবেশ’ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে, ইনশাআল্লাহ।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সারা দেশে জামায়াতে ইসলামীর নারী নেতাকর্মীদের হেনস্তার প্রতিবাদে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছিল দলটি। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ৩১ জানুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেছিলেন, দেশজুড়ে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা বিএনপির পক্ষ থেকে হামলা, হেনস্তা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে মহিলা বিভাগের ব্যানারে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ জানাবেন। যদি নির্বাচন কমিশন ও সরকার এতে কর্ণপাত না করে, তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি ১১ দলীয় নির্বাচনী ঐক্যও এ নিয়ে মাঠে নামবে।

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।
২২ মিনিট আগে
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, আজকে দুটি শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। টিকে আছে জনগণকে সঙ্গে নিয়ে, জোরজবরদস্তি করে না। যেহেতু জনগণের কথা বলে বিএনপি, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি সব সময় সচেষ্ট। সেই কারণে জনগণও কিন্তু বিএনপির পক্ষে আছে।
১ ঘণ্টা আগে
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি...
৪ ঘণ্টা আগে