মূল অংশ হিসেবে স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে ইসি-সংক্রান্ত যাবতীয় বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়।
শাহাদাত হোসেন সেলিমের সই করা চিঠিতে বলা হয়, এলডিপি বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দলের চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে এলডিপি। সাবেক সংসদ সদস্য আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে এ কমিটি হয়। পরে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বর্ধিত সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ সালের ৪ জানুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলন করে এলডিপি। সম্মেলনে আবদুল করিম আব্বাসী সভাপতি ও শাহাদাত হোসেন সেলিম মহাসচিব নির্বাচিত হন। পরে এলডিপির পূর্ণাঙ্গ কমিটি হয়।
চিঠিতে আরও বলা হয়, ‘এলডিপি নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দলের মূলস্রোত ও নেতা-কর্মী, অনুসারী আব্বাসী ও সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ অবস্থায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মূল অংশ হিসেবে আমাদের সঙ্গে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানাই। একই সঙ্গে নেতা-কর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপিকে স্বমর্যাদায় স্বীকৃতি দেওয়ার জোর আহ্বান জানাই।’
এ প্রসঙ্গে জানতে চাইলে এলডিপি মহাসচিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বীকৃতি পাওয়ার জন্য ইসির কাছে আবেদন জানিয়েছি। ইসি বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে বলে প্রত্যাশা করছি।’
এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের মহাসচিব রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে কর্নেল অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি। ওই সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কর্নেল অলিকে এক কাতারে চলার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই আমাদের এমন কিছু করা চলবে না, যাতে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। আমাদের একটাই শর্ত, এই সরকারের পতন। সরকারের পতনের পর যদি কোনো দর-কষাকষি থাকে, সেটা দেখা যাবে। কিন্তু আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।’
গয়েশ্বরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে শাহাদাত হোসেন সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘কর্নেল অলি যে লাইনচ্যুত, তিনি ও তাঁর দল যে ২০ দলীয় জোটে নাই, গয়েশ্বর রায়ের বক্তব্যেই তা প্রমাণিত হয়েছে।’

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
৬ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
৭ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
৯ ঘণ্টা আগে
গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১ দিন আগে