
বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময়ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।’ আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে কাদের বলেন, ‘কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।’ বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার ও বিষোদ্গার করে চলেছে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা বলছে, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহ্বান জানান কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সব সময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতা-কর্মীরা পায়নি, অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।’
বিএনপির নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তারা স্লোগান দেয়, ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার! এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, এটা কি কখনো মেনে নেওয়া যায়? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এর চেয়ে আর নোংরা ভাষা কী হতে পারে?
বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।’
কাদের বলেন, ‘জনগণ মনে করে, আগুন-সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে, এটাই স্বাভাবিক।’

‘তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ভাইয়ের শাহাদাতের পূর্বের সকল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, এর পর হতে ও আমার দায়িত্বকালীন সময়ের সেন্টারের সকল হিসাব দ্রুততম সময়ে পাবলিক করা হবে।’
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাইয়ের বিপক্ষে নানা কলাকৌশলের মধ্য দিয়ে অবস্থান নিতে চায় অনেকে। অনেকে চিত্রনায়িকা সাজে, অনেকে মডেল সাজে, অনেকে সিনিয়র সাংবাদিক সাজে। নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করে।
১০ ঘণ্টা আগে
৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা
১০ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে যুবদল-সংশ্লিষ্ট যেকোনো খবর প্রকাশের আগে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।
১২ ঘণ্টা আগে