
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতা–কর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন।
আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। পরে নেতা–কর্মীরা তাঁকে পাঁজাকোলা করে দ্রুত চ্যানেল২৪–এর গাড়িতে তোলেন। সেই গাড়ি দ্রুত স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ বেদীতে ফুল দেওয়ার পরে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু করেন বিএনপির নেতা–কর্মীরা। সেখান থেকে একটু সামনেই অপেক্ষা করছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের অর্ধ শতাধিক সংবাদকর্মী। মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে এসেছিলেন। সংবাদকর্মীদের ক্যামেরার সামনে এসে তিনি অসুস্থতা বোধ করতেই মেঝেতে বসে পড়েন। তখনও তাঁকে দেখার জন্য ধাক্কাধাক্কি করতে থাকেন নেতা–কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের ঘিরে ভিড় করেন স্থানীয় নেতা–কর্মীরা। কয়েক মিনিট পরেই মেঝেতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। তখন তাঁর মাথায় পানি দিতে দেখা যায়। পরে তাঁকে তুলে নিয়ে সৌধ ত্যাগ করেন নেতা–কর্মীরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সিএসএফের সদস্যদের।
পরে স্মৃতিসৌধের ভেতরে থাকা চ্যানেল–২৪–এর একটি মাইক্রোবাসে মির্জা ফখরুলকে তুলে নিয়ে সাড়ে ১০টার দিকে দ্রুত বের হয়ে যান নেতারা।

সেই গাড়িতে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, ধামরাই উপজেলা যুবদল সভাপতি মুরাদসহ আরও দুই ব্যক্তিকে দেখা গেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপূণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তাৎক্ষণিক ভাবে তাঁকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওযা হয়েছে।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
৮ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১১ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১২ ঘণ্টা আগে