
গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রচারের শেষ দিনে ঢাকার ৮টি আসনের নির্বাচনী এলাকায় জনসভা করেন তিনি। রাতে মা-বাবার কবর জিয়ারত করে শেষ করেন এবারের নির্বাচনী প্রচারাভিযান।
সোমবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ নির্বাচনী এলাকায় জনসভা করে দিনের কার্যক্রম শুরু করেন তারেক রহমান। এরপর একে একে ঢাকা-১০, ঢাকা-৮-সহ ৮টি জনসভায় যোগ দেন তিনি। জনসভা শেষ করে রাতে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা বাবা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মা খালেদা জিয়ার সমাধিস্থলে যান। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর কবর জিয়ারত করেন তারেক রহমান।
২০ দিনে ৩০টির অধিক জনসভা
গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তৃতা করার মধ্য দিয়ে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। সোমবার ঢাকায় ৮টি নির্বাচনী জনসভা করার মধ্য দিয়ে প্রচারাভিযানের সমাপ্তি টানেন তিনি। এই সময়ে ঢাকা ও ঢাকার বাইরে ৩০টির বেশি জনসভায় অংশ নেন তারেক রহমান।
সিলেট সফরে সিলেট ছাড়াও মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জের জনসভায় যোগ দেন। ঢাকায় ফিরে আসার পরদিন ২৩ জানুয়ারি রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে নির্বাচনী জনসভা করেন। পরদিন এক মতবিনিময় সভায় যোগ দেন। ২৫ জানুয়ারি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লায় জনসভা করেন বিএনপির চেয়ারম্যান।
২৬ জানুয়ারি নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন। ২৭ জানুয়ারি ময়মনসিংহ, গাজীপুর, উত্তরায় সমাবেশে অংশ নেন। মাঝে এক দিন বিশ্রাম নিয়ে ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফরে বের হন তারেক রহমান। এদিন রাজশাহী, নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দেন তিনি। পরদিন ৩০ জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন। রংপুর যাওয়ার পথে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। ৩১ জানুয়ারি বগুড়ার শাহজাহানপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করার মধ্য দিয়ে উত্তরাঞ্চল সফর শেষ করেন।
মাঝে কয়েক দিনের বিরতি দিয়ে ৪ ফেব্রুয়ারি বরিশাল ও ফরিদপুরে জনসভা করেন তারেক রহমান। ৬ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিন ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন। প্রচারের শেষ দুই দিনে ঢাকায় ১৫টি জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান।

বোরকা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, হজ বা পাসপোর্টের ছবির মতো মুখমণ্ডল দেখিয়ে প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশবাসীর কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ।
২ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট দল নানা অপপ্রচারে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে...
৪ ঘণ্টা আগে
সংস্কারপ্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে নেটওয়ার্ক ফর পিপলস্ অ্যাকশন (এনপিএ)। তবে সংগঠনটি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদে উচ্চকক্ষ গঠন না করার আহ্বান জানিয়েছে।
৫ ঘণ্টা আগে