
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়ার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে নিহতের ভাই আইনাল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই তার ভাই বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এর মেশিন অপারেটর মনসুর মিয়া সন্তানকে মাদ্রাসা থেকে আনার পথে বসিলা ব্রিজ এলাকায় পুলিশ ও র্যাবের গুলিতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আরজিতে বর্ণিত আসামিরা ও আওয়ামী লীগ নেতা কর্মীরা পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন কমানোর জন্য নির্বিচারে গুলি করে। সেই গুলিতে তার ভাই মারা যান।

জুলাই আন্দোলনের প্রায় দুই বছর পরেও জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাননি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামা। আজ বুধবার রাজধানীর রায়ের বাজারে জুলাইয়ের শহীদদের গণকবর জিয়ারত শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।
১৯ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত বলে মনে করে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। মঙ্গলবার (৩০ জুন) রাতে এক বিবৃতিতে এ কথা জানায় দলটি...
১৬ ঘণ্টা আগে
যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা কথা বলেন, প্রশ্ন করেন, আমাদেরও প্রশ্ন আছে। সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত ১৪-১৫ জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময়ে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন।
২১ ঘণ্টা আগে
সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর
১ দিন আগে