
প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নৌকার দাপটে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সোনালি আঁশের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। আজ রোববার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে নিজের নির্বাচনী আসনে ভোটের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
তৈমূর বলেন, ‘চনপাড়ায় আমাদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে প্রায় ১৮ হাজার ভোট। বারবার অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন আমি সংবাদ পাইলাম, সেখানে আমাদের কোনো লোকজনকে ঢুকতে দিচ্ছে না।’
তৃণমূল বিএনপির এই নেতা বলেন, ‘গত সাত দিন ধরে আপনারা দেখছেন নৌকা মার্কার প্রার্থী টাকা বিতরণ করছেন। টাকার প্রভাবে একটা নির্বাচন তো সুষ্ঠু হতে পারে না। নির্বাচন কমিশনের কাছে বারবার বলা হয়েছে, তার পরও কোনো পদক্ষেপ নেয় নাই।’
এক প্রশ্নের জবাবে তৈমূর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ভেবেই আমরা নির্বাচনে এসেছি। আমরা প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করেছি। এখন যদি নির্বাচন সুষ্ঠু না হয়, এর দায়-দায়িত্ব কার ওপর বর্তায় তা দেখা যাচ্ছে। আমরা আমাদের অফিশিয়াল বক্তব্য বলব।’
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘চনপাড়া ছাড়া অন্যান্য জায়গায় আমার এজেন্ট রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, নৌকার দাপটে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আর প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তবে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয়। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো দেখছি।’
তবে সারা দেশের ভোটের পরিবেশের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি তৈমূর আলম খন্দকার।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
১৭ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১ দিন আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১ দিন আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১ দিন আগে